শুক্রবারও লেবাননের আকাশ ও স্থলে সমানভাবে হামলা চালু রেখেছে ইসরায়েল। সীমান্তসহ দেশটির বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে দেশটির সাধারন জনগন সিরিয়া পালিয়ে যাচ্ছে।
![]() |
| এএফপি |
ইসরায়েলের ব্যাপক হামলায় প্রধান সড়কগুলো মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। স্বাভাবিক যান চলাচল প্রায় বন্ধ এখন। ইসরায়েলের দাবী, এই সড়ক দিয়ে চোরাচালান বহন করা হতো।
সড়ক ব্যবস্থা ভেঙ্গে পড়লেও পায়ে হেটেই সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে সেখানকার মানুষজনকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, লোকজন বড় বড় গর্ত পার হওয়ার চেষ্টা করছে। বোমার আঘাতেই মূলত এই গর্তগুলো সৃষ্টি হয়েছে। লেবানন সরকার জানিয়েছে, গত ১০ দিনে প্রায় ৩ লাখ লেবানিয়ান সিরিয়ায় আশ্রয় নিয়েছে।

Comments
Post a Comment