সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি আন্তর্জাতিক বিষয়ক এই লেখাটি পড়ছেন

পাকিস্তান সফরে যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৪

ছবি সংগ্রহীত


 সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলনে যোগ দিতে চলতি মাসে পাকিস্তান সফর করতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জয়শঙ্করের আগে প্রায় ৯ বছর আগে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছিলেন। 

আগামী ১৫ ও ১৬ তারিখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এ সম্মেলনটি। 

দ্যা হিন্দুস্তান টাইমসের বরাতে জানানো হয়, জয়শঙ্করের সফরটি নিশ্চিত করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদ দলের নেতৃত্ব দিবেন এস জয়শঙ্কর। 

উল্লেখ্য যে, জয়শঙ্করের আগে শেষবার সুষমা স্বরাজ ৯ বছর আগে পাকিস্তানের মাটিতে পা রেখেছিলো ভার‍তের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। 



Comments

Post a Comment