সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি আন্তর্জাতিক বিষয়ক এই লেখাটি পড়ছেন

বেশিদিন টিকবে না ইসরায়েল, বললেন আয়াতুল্লাহ খোমেনি।

প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৪

 ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, বেশদিন টিকবে না ইসরায়েল। আজ শুক্রবার তেহরানের গ্র‍্যান্ড মুসাল্লা মসজিদে জুমার খুতবায় এই মন্তব্য করেন তিনি।

ছবি এক্স থেকে নেওয়া। 

এএফপির বরাতে জানা যায়, গত পাচ বছরে এই প্রথম তিনি প্রকাশ্যে কোনো মসজিদে নামায পড়ান। খুতবা দানকালে তিনি আরো বলেন, ইসরায়েলে হামলা করা ছিলো পুরো বৈধ ও যৌক্তিক। 

ইসরায়েলের অপরাধের তুলনায় এই হামলা খুবই নগন্য বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে মুসলিম দেশগুলোকে। 

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালে রেভলুশনারি গার্ডের প্রধান কাশেম সোলাইমানী নিহত হওয়ার পর জুম্মার নামায পড়ান তিনি


Comments

Post a Comment