![]() |
| ছবি রয়টার্স |
আল কায়েদা সমর্থিত একটি জঙ্গী দল আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মাত্র কয়েক ঘন্টায় ৬০০ মানুষকে গুলি করে হত্যা করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বলা হয়, আল কায়েদা সমর্থিত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম আগষ্ট মাসে বারসালোগো শহরে এই হামলা চালায়। ভয়াবহ এই হামলায় নারী ও শিশুই বেশি নিহত হয় বলে জানা যায়।
হামলা থেকে বেঁচে যাওয়া একজন জানান, তার পরিবারের দুইজন সদস্যকেও হত্যা করা হয় ওই হামলায়। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। প্রায় তিনদিন পর তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হোন।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বুরকিনা ফাসোতে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ হত্যা করে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গীগোষ্ঠীর সদস্যরা।

Comments
Post a Comment