সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...

‘রাজাকারের মতো তোদেরও ফাঁসি দেব’, ফোনালাপ ফাঁস!

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫

 

শেখ হাসিনা 


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয়েছে। এতে তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন ঢাবি উপাচার্যকে ফোন করে আন্দোলনকারীদের ‘রাজাকারের মতো ফাঁসি’ দেওয়ার হুমকি দেন।


গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমাতে কতটা কঠোর অবস্থানে ছিলেন, তার চাঞ্চল্যকর প্রমাণ উঠে এসেছে একটি ফাঁস হওয়া ফোনালাপে। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের মতো ফাঁসি’ দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।


সোমবার (১১ আগস্ট) এই ফোনালাপের অডিও রেকর্ডটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।


‘রাজাকারের মতো তোদেরও ছাড়বো না’


ফাঁস হওয়া অডিও রেকর্ডে শেখ হাসিনাকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না।’


২০২৪ সালের ১৪ জুলাই রাতে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে, তখন তিনি এই হুমকি দেন। এই ফোনালাপটি তৎকালীন সরকারের দমন-পীড়নের মানসিকতার এক ভয়ঙ্কর দলিল হিসেবে সামনে এসেছে।


এই ফোনালাপটি নিছক কোনো উড়ো খবর নয়। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোনালাপটি সাক্ষ্য হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। এর আগে, সরকারের তদন্ত সংস্থা অডিও রেকর্ডটি জব্দ করে এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছে। এটি এই মামলার বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।


ফোনালাপে শেখ হাসিনা কেবল ফাঁসির হুমকি দিয়েই থামেননি। আন্দোলন দমাতে প্রয়োজনে গুলি চালানোর কথাও বলেন তিনি। উপাচার্য মাকসুদ কামালকে তিনি বলেন, ‘ইংল্যান্ডে ছাত্ররাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আরও কোনো উপায় নাই।’


Comments

Post a Comment