বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশেষ নিরাপত্তাসম্পন্ন নতুন একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ বাংলাদেশে আমদানি করেছে। দলীয় সূত্রের দাবি, গাড়িটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য ব্যবহৃত হতে পারে।
---
গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস সম্পন্ন
বিআরটিএ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
✔ ফিটনেস মেয়াদ: ডিসেম্বর ২০২৯
✔ ট্যাক্স টোকেন: ১ বছরের জন্য
✔ রেজিস্ট্রেশন নাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)
---
গাড়ির আমদানি তথ্য
মডেল: Toyota Land Cruiser Prado LC 250
ইঞ্জিন: ২,৮০০ cc
রঙ: সাদা
আসন সংখ্যা: ৭
তৈরি হয়েছে: জাপানে
আমদানি হয়েছে: UAE থেকে
আমদানিকারক প্রতিষ্ঠান: Asian Imports Ltd
---
মোট খরচ কত হলো?
কেনা মূল্য ঘোষণা: ৩৭,০০০ USD
কাস্টমস অ্যাসেসমেন্ট ভ্যালু: ৪১,০০০ USD
শুল্ক–ভ্যাট: ২,৩১,১৬,৯৪২ টাকা
মোট খরচ: ২,৭৬,৪৬,১১২ টাকা
---
গাড়িটি কি বুলেটপ্রুফ?
সরকার এর আগে বিএনপিকে দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিলেও
এই গাড়িটি সে তালিকায় আছে কিনা,
বা সত্যিই বুলেটপ্রুফ কিনা —
তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Comments
Post a Comment