সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...

৩ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু: দাম কমবে বাজারে

প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২৫

 


পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের আমদানির অনুমতি দেওয়ার পর, দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

​সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি প্রক্রিয়া শুরু হয়।

​প্রথম চালানে ৩০ টন পেঁয়াজ

​প্রথম দিনে রকি ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। আমদানি করা এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে। প্রতি টন পেঁয়াজ ২৪৫ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।

​আমদানিকারকরা জানিয়েছেন, দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষার্থে গত ৩০ আগস্ট থেকে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ রেখেছিল।

​দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় বাজারে দাম বেড়ে যাওয়ায়, মূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার সম্প্রতি পুনরায় আমদানির অনুমতি দেয়। আমদানিকারকরা আশাবাদী, যদি আমদানি অব্যাহত থাকে, তবে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম দ্রুত কমে আসবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি পাবেন।


Comments

Post a Comment