ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরিফ উসমান হাদীর হত্যার বিচারের দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং উসমান হাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির বিস্তারিত:
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে শহীদ শরিফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর হত্যার বিচারের দাবিতে বের করা হবে বিক্ষোভ মিছিল।
আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদ হাদীর হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবির সাথে একাত্মতা ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

Comments
Post a Comment