সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী: ভোটের মাঠে যিনি ছিলেন ‘অপরাজিত’

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

 


একসময়ের লাজুক গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘আপোষহীন নেত্রী’। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরা, নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, এক-এগারোর ষড়যন্ত্র মোকাবিলা করা এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অবর্ণনীয় নির্যাতন সহ্য করা বেগম খালেদা জিয়ার জীবন এক ত্যাগের মহাকাব্য। তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি গড়েছেন এক ঈর্ষণীয় রেকর্ড—জীবদ্দশায় কোনো নির্বাচনেই তিনি পরাজিত হননি।

​মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ভোটের মাঠে অজেয় খালেদা জিয়া

১৯৯১ সালে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন খালেদা জিয়া। দেশের বিভিন্ন প্রান্তের একাধিক আসনে দাঁড়িয়েও কখনো হারের স্বাদ পেতে হয়নি তাঁকে।

নির্বাচনী জয়ের খতিয়ান:

  • ১৯৯১ (পঞ্চম সংসদ নির্বাচন): এই নির্বাচনে তিনি একাই পাঁচটি আসনে জয়লাভ করেন। আসনগুলো হলো—বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮।
  • ১৯৯৬ (ষষ্ঠ সংসদ নির্বাচন): স্বল্পস্থায়ী এই নির্বাচনে তিনি ফেনী-১ আসন থেকে নির্বাচিত হন।
  • ১৯৯৬ (সপ্তম সংসদ নির্বাচন): এই নির্বাচনেও তিনি পাঁচটি আসনে জয়ী হন। আসনগুলো হলো—বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১।
  • ২০০১ (অষ্টম সংসদ নির্বাচন): চারদলীয় জোটের হয়ে এই নির্বাচনেও তিনি পাঁচটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেন। আসনগুলো হলো—বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, ফেনী-১ ও লক্ষ্মীপুর-২।
  • ২০০৮ (নবম সংসদ নির্বাচন): প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। আসনগুলো হলো—বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১।

​বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে পাঁচটি করে আসনে তিনবার জয়ী হওয়ার বিরল রেকর্ড কেবল খালেদা জিয়ারই রয়েছে। তাঁর এই অজেয় যাত্রা এবং আপোষহীন নেতৃত্ব তাঁকে স্থান করে দিয়েছে দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায়।


Comments

Post a Comment