সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...

নতুন ঘোষিত ৩৬ আসনে ২৭ প্রার্থী বদল বিএনপির

প্রকাশিত: ডিসেম্বর ০৫, ২০২৫

 


ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, রাজনৈতিক অঙ্গনে শুরুতে এমন আলোচনা চলছিল। পরে গুঞ্জন ওঠে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করলে তাতে ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়। এতে আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়।

পূর্ণ হলো না স্নিগ্ধর ‘আশা’, ঢাকা-১৮তে প্রার্থী জাহাঙ্গীর: ঢাকা-১৮ আসনে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী করেছে বিএনপি, যিনি হামলা-মামলা-নির্যাতন সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছেন। যদিও রাজনীতিতে গুঞ্জন ও আলোচনা ছিল, এই আসন থেকে জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রার্থী করতে পারে দলটি। এর অংশ হিসেবে গত ৪ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন স্নিগ্ধ। গত ৩ নভেম্বর এই আসনটিসহ ৬৩টি আসন ফাঁকা রেখেছিল বিএনপি।

স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার চার দিন পর উত্তরার নির্বাচনী আসনে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি কখনো সুযোগ হয়, তাহলে আমি উত্তরাকেন্দ্রিক যে আসনটি রয়েছে, সেখানে কাজ করার জন্য চাইব।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদ এবং ঢাকা-৯ আসনে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রশিদ হাবিব। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনটি গণফোরামের মোস্তফা মোহসীন মন্টুকে ছেড়েছিল বিএনপি। আর ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে প্রার্থী করেছিল দলটি। এখনো রাজধানীতে তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষিত হয়নি। সেগুলো হলো ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০।

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া: বিএনপিতে যোগদান করেই হবিগঞ্জ-১ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও আমজনতার দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রার্থী বদল করা ২৭ আসন হলো: ঠাকুরগাঁও-২ আসনে আবদুস সালাম, দিনাজপুর-৫ আসনে একেএম কামরুজ্জামান, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে অ্যাডভোকেট ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান (হামিদ), ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ (হাবিব), ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম (রবি), ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১ আসনে খন্দকার নাসির উল ইসলাম, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ মনোনয়ন পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, প্রার্থী বাছাইয়ে দলের সামগ্রিক লাভ-ক্ষতি হিসাবনিকাশ করা হয়। সেই হিসাবনিকাশ শেষে উপযুক্ত প্রার্থীকেই দল বেছে নেয়। ভোট তো এক রকম উৎসবের মতো। ভোটের আগে নানান গুঞ্জন উঠবে, সেটা নিয়ে নানা পক্ষের নানা মত-দ্বিমত থাকবে।


Comments

Post a Comment