আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ, পছন্দের তালিকায় শক্ত অবস্থানে জামায়াত আমির
প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন দেশের মানুষ। একই সঙ্গে প্রায় এক-চতুর্থাংশ মানুষ মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানেরও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম আলোর উদ্যোগে এবং বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের পরিচালনায় ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’-এ জনমতের এই চিত্র উঠে এসেছে।
জরিপে উত্তরদাতাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি? এ প্রশ্নের জবাবে সর্বোচ্চ সাড়ে ৪৭ শতাংশ মানুষ তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২৫ দশমিক ৪ শতাংশ মানুষ তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন প্রায় ১৯ শতাংশ মানুষ। ফলে, বিএনপি পরিবারের দুই সদস্যের (তারেক রহমান ও খালেদা জিয়া) সম্মিলিত সম্ভাবনা দাঁড়ায় ৬৬ শতাংশের বেশি। অন্যদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে ফেরার পথ কঠিন হলেও ৭ শতাংশের কিছু বেশি মানুষ এখনো তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সম্ভাবনা যথাক্রমে শূন্য দশমিক ৬ এবং শূন্য দশমিক ২ শতাংশ মানুষ দেখছেন।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কার সম্ভাবনা কত
কার নেতৃত্বে দেশের ভালো হবে
আরও পড়ুন
খবর লোড হচ্ছে...

Comments
Post a Comment