কক্সবাজারের বাঁকখালী নদীতে নোঙর করা সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। তিনি জানান, আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিলেন না। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে আগুনের তীব্রতায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

Comments
Post a Comment