বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাচল ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন হাজারো নেতাকর্মী।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে বরণ করতে ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন আবাল-বৃদ্ধ-বনিতা। নেতাকর্মীদের কণ্ঠে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’—এমন স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক।
লোকে লোকারণ্য বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকা
বিমানবন্দর ও এর আশপাশের সড়কে মূলত অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, খিলক্ষেত থেকে শুরু করে ৩০০ ফিট (পূর্বাচল) পর্যন্ত সড়কের দুই পাশ দখলে রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
নিরাপত্তায় সেনাবাহিনী ও বিজিবি
জনসমাগম ও ভিড় সামলাতে পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর সড়কের ৮ নম্বর গেট থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের দুই পাশে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
- বাংলাদেশ সেনাবাহিনী,
- বিজিবি (BGB) এবং
- পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
উৎসাহী নেতাকর্মীরা যাতে প্রধান সড়কে এসে যানচলাচলে বিঘ্ন ঘটাতে না পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তারা নেতাকর্মীদের রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার নির্দেশনা দি

Comments
Post a Comment