সরকারের ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতা ও একাধিক সাবেক মন্ত্রীসহ মোট ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আজ রোববার (২১ ডিসেম্বর ২০২৫) আদালত এই আদেশ প্রদান করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা সরকারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, শেখ হাসিনাসহ অভিযুক্তদের অনেকেই বর্তমানে ভারতে বা অন্যান্য স্থানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আমার দেশ (আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫)

Comments
Post a Comment