সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
🔥 বেস্ট সেলার
প্রহেলিকা

প্রহেলিকা

লেখক: নাজিম উদ্দিন

৳১৭৫ ৳১০৫
(৪০% ছাড়)
🛒 কার্টে যোগ করুন
🔥 বেস্ট সেলার
জীবন যেখানে যেমন

জীবন যেখানে যেমন

লেখক: আরিফ আজাদ

৳৩২০ ৳২৫৬
(২০% ছাড়)
🛒 কার্টে যোগ করুন
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

‘জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন’—আক্ষেপ প্রধান উপদেষ্টার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬

 


বাংলাদেশ বর্তমানে ‘জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে ব্যাংক সার্টিফিকেট—সবকিছুতে জালিয়াতির মহোৎসব চলছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই দেশকে জালিয়াতির কারখানা হতে দেওয়া হবে না।

​বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘জালিয়াতির কারখানা’ ও আন্তর্জাতিক ভাবমূর্তি

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ একটি বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। কিসে? জালিয়াতিতে। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এমনকি আমেরিকার ভিসাও জাল হচ্ছে। এটা একটা জালিয়াতির কারখানা বানিয়েছি আমরা।’

​তিনি আরও বলেন, ‘আমাদের বুদ্ধি আছে, নইলে আমরা এটা করতে পারতাম না। কিন্তু সেই বুদ্ধি খারাপ কাজে লাগাচ্ছি। যে জালিয়াতি করতে জানে, তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।’

ভুয়া সনদের কারণে ভিসা জটিলতা

জালিয়াতির কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন ড. ইউনূস। মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে তিনি বলেন, ‘ওই মন্ত্রী আমাকে বলেছিলেন, কেন বাংলাদেশিদের ভিসা বাতিল হচ্ছে। তিনি নিজে গিয়ে দেখেছেন, একজন নারী গৃহকর্মীর কাজ করার যোগ্য হলেও ডাক্তারের ভুয়া সার্টিফিকেট ও ভিসা নিয়ে সেখানে গেছেন। অথচ তার ডাক্তার হওয়ার কোনো যোগ্যতাই নেই।’

​এমনকি বাংলাদেশি মেরিনাররা (নাবিক) জাহাজে করে বিভিন্ন বন্দরে গেলেও জালিয়াতির বদনামের কারণে তাদের বন্দরে নামার অনুমতি দেওয়া হতো না বলেও উল্লেখ করেন তিনি।

সংশোধনের আহ্বান ও ভবিষ্যৎ পরিকল্পনা

প্রযুক্তির অপব্যবহার রোধে এবং জালিয়াতি বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসব।’

​তরুণদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরির আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব। মানুষের সহায়ক সরকার করব। এই দেশ আর জালিয়াতির কারখানা হবে না।’

​অনুষ্ঠানে ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন প্রধান উপদেষ্টা।


Comments

Post a Comment