নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সতর্কতামূলক ব্যবস্থা
সূত্র জানায়, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা ও এর বাইরের ভারতীয় মিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল সদস্যদের (পরিবার) ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মিশন ও কার্যক্রম স্বাভাবিক থাকবে
তবে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় মিশন পূর্ণমাত্রায় খোলা এবং কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে কূটনৈতিক কার্যক্রম বা সাধারণ সেবায় কোনো ধরনের প্রভাব পড়বে না।
আওতাভুক্ত এলাকা
ঢাকার ভারতীয় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী মিশনগুলোতে কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Comments
Post a Comment