সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
🔥 বেস্ট সেলার
প্রহেলিকা

প্রহেলিকা

লেখক: নাজিম উদ্দিন

৳১৭৫ ৳১০৫
(৪০% ছাড়)
🛒 কার্টে যোগ করুন
🔥 বেস্ট সেলার
জীবন যেখানে যেমন

জীবন যেখানে যেমন

লেখক: আরিফ আজাদ

৳৩২০ ৳২৫৬
(২০% ছাড়)
🛒 কার্টে যোগ করুন
আপনি খেলাধুলা বিষয়ক এই লেখাটি পড়ছেন

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে জটিলতা: আইসিসির ভাবনায় চেন্নাই ও তিরুবনন্তপুরম

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬

 


​আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন জানালেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিকল্প প্রস্তাব দেওয়ার কথা ভাবছে।

​ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবি পুরোপুরি মেনে না নিয়ে ভারতেরই অন্য দুটি ভেন্যু—চেন্নাই ও তিরুবনন্তপুরমকে প্রস্তাব করতে পারে।

বিসিবির উদ্বেগ ও আইসিসির অবস্থান

মূল সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় বিসিবি। এর পরিপ্রেক্ষিতেই ভেন্যু পরিবর্তনের আবেদন করা হয়।

​আইসিসি চলতি সপ্তাহের সোমবার বা মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। ধারণা করা হচ্ছে, আইসিসি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার জবাবে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ টানতে পারে, যিনি সম্প্রতি নির্বিঘ্নে ভারতে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

বিসিবি সভাপতির বক্তব্য

এদিকে, চেন্নাইকে ভেন্যু হিসেবে নেওয়ার পূর্ববর্তী একটি প্রস্তাব বিসিবি আগেই নাকচ করেছিল বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আমরা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী অবস্থান জানানো হবে।’

​বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দলগুলোর ক্যাম্প শুরু হওয়ার কথা। তাই ভেন্যু সংক্রান্ত এই জটিলতার দ্রুত সমাধান খুঁজছে সব পক্ষ। এখন দেখার বিষয়, আইসিসির প্রস্তাবিত নতুন ভারতীয় ভেন্যুতে বাংলাদেশ রাজি হয়, নাকি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবিতে অটল থাকে।


Comments

Post a Comment