সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি খেলাধুলা বিষয়ক এই লেখাটি পড়ছেন

মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘গোপন’, অন্ধকারে ছিল খোদ আইপিএল কাউন্সিল

প্রকাশিত: জানুয়ারি ০৬, ২০২৬

 


কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অভ্যন্তরীণ স্বচ্ছতা নিয়েই এবার বড় প্রশ্ন উঠেছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিল বা বোর্ডের অন্য কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই অত্যন্ত গোপনে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

অন্ধকারে বোর্ড কর্মকর্তারা

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ৯.২০ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। কিন্তু শনিবার তাকে হুট করে রিলিজ দেওয়ার সিদ্ধান্তটি বিসিসিআই-এর উচ্চপর্যায়ের মাত্র দু-একজন কর্মকর্তা মিলে নিয়েছেন।

​বোর্ডের এক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি। আমরা নিজেরাও এই খবর সংবাদমাধ্যমের মাধ্যমেই জেনেছি।’ স্পষ্টতই, আইপিএল গভর্নিং কাউন্সিলকে পুরোপুরি অন্ধকারে রেখেই এই বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

চাপ ও তড়িঘড়ি সিদ্ধান্ত

গত শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ঘোষণা করেন যে, ‘সাম্প্রতিক পরিস্থিতির’ কারণে কেকেআরকে মোস্তাফিজকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, দ্বিপাক্ষিক রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআর মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে উগ্রপন্থীদের ক্রমবর্ধমান হুমকির মুখেই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ও প্রতিক্রিয়া

বোর্ডের এই গোপনীয় ও একতরফা সিদ্ধান্ত আইপিএলের পেশাদারিত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এর জেরে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। একইসঙ্গে বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে কড়া চিঠি দিয়েছে।


Comments

Post a Comment