সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

‘আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না’: তারেক রহমান

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬

 

তারেক রহমান 

​বিএনপির সদ্যনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। তবে অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।’ তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে।

​শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) বেলা ১১টায় রাজধানীর বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অতীত ও বর্তমানের তুলনা

তারেক রহমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝাতে তিনটি বিশেষ ঘটনার উদাহরণ টানেন। তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা; একই সাথে আমার এক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা; আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা।’

​তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এটি শুধু আমার একার জন্য নয়, দলের নেতাকর্মী এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বিবেচনা করার জন্য এটিই সবচেয়ে ভালো উদাহরণ যে, আসলে ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের।’

প্রতিহিংসা পরিহার ও ঐক্যের ডাক

হিংসা ও প্রতিহিংসার রাজনীতির ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসার পরিণতি কী হতে পারে, তা আমরা ৫ আগস্ট দেখেছি। তাই আমি দলমত নির্বিশেষে সকলকে অনুরোধ করব—আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে; কিন্তু আমরা যদি চেষ্টা করি, তাহলে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান বের করে আনতে সক্ষম হব।’

​তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘কোনোভাবেই যেন মতপার্থক্য মতবিভেদের পর্যায়ে চলে না যায়। জাতি বিভক্ত হলে কী হতে পারে, তা আমরা দেখেছি।’

ভবিষ্যতের পরিকল্পনা

বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশার কথা উল্লেখ করলেও আশার বাণী শুনিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ‘অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি; কিন্তু তার পরও আশার কথা হচ্ছে যে—তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনাও আছে।’


Comments

Post a Comment