সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

জানুয়ারির ১০ দিনেই এলো ১১২ কোটি ডলার, রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬

 


​নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৭০ লাখ (১.১২ বিলিয়ন) মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৭ লাখ ডলার।

​রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বেড়েছে প্রবাসী আয়

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। মুখপাত্র জানান, কেবল ১০ জানুয়ারি, অর্থাৎ এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ডলার।

অর্থবছরের সার্বিক চিত্র

আরিফ হোসেন খান আরও জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

​এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।


Comments

Post a Comment