জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) ছড়ানো রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর ও ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগ জানানোর উপায়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুজব বা অপপ্রচার সংক্রান্ত যেকোনো অভিযোগ এখন সরাসরি জানানো যাবে।
- হটলাইন নম্বর: ০১৩০৮৩৩২৫৯২
- ই-মেইল: notify@ncsa.gov.bd
সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাইবার স্পেসে শৃঙ্খলা বজায় রাখতে সরকার ‘কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করেছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো কুচক্রী মহল গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই কমিটি এবং হটলাইন চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

Comments
Post a Comment