রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাঝারি মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩, যা চলতি বছরে এই অঞ্চলে অনুভূত হওয়া অন্যতম শক্তিশালী কম্পন।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে মাত্র ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যার ফলে কম্পনের তীব্রতা বেশ প্রকটভাবে অনুভূত হয়েছে।

Comments
Post a Comment