![]() |
| শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন |
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
নতুন ক্লাসের সূচি:
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ব্লেন্ডিং এডুকেশন পদ্ধতিতে ক্লাসগুলো হবে নিম্নোক্ত নিয়মে:
- সশরীরে ক্লাস (স্কুলে): শনি, সোম ও বুধবার।
- অনলাইন ক্লাস (বাসায়): রবি, মঙ্গল ও বৃহস্পতিবার।
কোন প্রতিষ্ঠানগুলো এই তালিকায়?
কোন কোন স্কুলে এই নিয়ম চালু হচ্ছে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। তিনি বলেন, “যাদের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা আছে, বিশেষ করে সুপরিচিত এবং যেখানে শিক্ষার্থীদের বড় ভিড় থাকে (Well-renowned and huge crowded schools), মূলত তারাই এই প্রক্রিয়ায় অংশ নেবে। যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে, তাদের ক্ষেত্রে এটি বেশি কার্যকর হবে।”
মন্ত্রী আরও জানান, বিষয়টি অনেকটা ঐচ্ছিক। যেমন উদাহরণ হিসেবে তিনি বলেন, “তামিরুল মিল্লাত এই প্রক্রিয়ায় যোগ দিতে চাচ্ছে, যদিও আমরা তাদের বলিনি।”
সিদ্ধান্তের লক্ষ্য:
শিক্ষামন্ত্রী জানান, এটি করোনাকালীন পরিস্থিতির মতো কোনো কঠোর নিয়ম নয়। মূলত জ্বালানি খরচ কমানো এবং বড় স্কুলগুলোর কারণে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যেই এই ‘ব্লেন্ডিং এডুকেশন’ পদ্ধতি চালু করা হচ্ছে।

Comments
Post a Comment