সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

জামায়াত এমপির গাড়িতে হামলা, অবরুদ্ধ করে রাখা হলো নেত্রকোনায়

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬

ছবিঃ সংগ্রহীত
নেত্রকোনার পূর্বধলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে। হামলার পর দীর্ঘ সময় তাকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়।

স্থানীয় জামায়াত নেতারা জানান, এমপি মাছুম মোস্তাফা পেট্রোল পাম্পে তেল নিতে গেলে অতর্কিতে তার গাড়িতে হামলা চালানো হয়। পরে তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ রাখা হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ফোনে এমপি মাছুম মোস্তাফা বলেন, বিএনপির কয়েকজন হঠাৎ প্রথমে গাড়িটি ভাঙচুর করে এবং পরে তার ওপর সরাসরি আক্রমণ চালায়। স্থানীয় প্রশাসনকে জানানোর পর তারা এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর পূর্বধলা উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


Comments

Post a Comment