![]() |
| প্রতীকী ছবি |
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা ও দূরপাল্লার রুটে ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হয়েছে।
তবে ঢাকা মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, নতুন এই ভাড়া কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসচালিত যানবাহনে নয়। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসে নতুন ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। সেই মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ভাড়া সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments
Post a Comment