সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
🔥 বেস্ট সেলার
প্রহেলিকা

প্রহেলিকা

লেখক: নাজিম উদ্দিন

৳১৭৫ ৳১০৫
(৪০% ছাড়)
🛒 কার্টে যোগ করুন
🔥 বেস্ট সেলার
জীবন যেখানে যেমন

জীবন যেখানে যেমন

লেখক: আরিফ আজাদ

৳৩২০ ৳২৫৬
(২০% ছাড়)
🛒 কার্টে যোগ করুন
আপনি আন্তর্জাতিক বিষয়ক এই লেখাটি পড়ছেন

ইউরোনিয়াম পাঠানোর প্রশ্নই ওঠে না, কড়া বার্তা ইরানের

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬

ইউরেনিয়াম
যুক্তরাষ্ট্রের যেকোনো প্রস্তাবেই নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটিতে পাঠাতে রাজি নয় ইরান। এ বিষয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

তুরস্কে আয়োজিত একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি এই মন্তব্য করেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য প্রকাশ করেছে।

খাতিবজাদেহ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি একাধিকবার বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু বিষয়ে জেদ ধরে আছে, যা তেহরানের কাছে অত্যন্ত অযৌক্তিক ও বাড়াবাড়ি বলে মনে হয়েছে। পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে ইরান কোনো ধরনের আপস করতে রাজি নয় বলেও তিনি স্পষ্ট করেন।

ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত দুই দেশের দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরানের এই কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অনড় মনোভাব যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ভবিষ্যৎ পারমাণবিক সমঝোতার পথকে আরও কঠিন করে দিচ্ছে।


Comments

Post a Comment