![]() |
| ছবিঃ সংগ্রহীত |
সরেজমিনে দেখা গেছে, বেশ কিছু পাম্প তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সরকারি ছুটির কারণে ডিপো থেকে নতুন সরবরাহ আসেনি, আগের মজুদ দিয়েই বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত তেল বিক্রি চলেছে। তবে পাম্পসংশ্লিষ্টরা বলছেন, লাইনের দৈর্ঘ্য ও যানবাহনের চাপ আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে।
আরো পড়ুন- ভিড় এড়িয়ে দ্রুত তেল পাবেন যেভাবে: ৬টি কার্যকরী টিপস
তালুকদার ফিলিং স্টেশনের হিসাবরক্ষক বিমল কৃষ্ণ মৃধা জানান, ফুয়েল পাসের কারণে গ্রাহকরা এখন একবারে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার তেল নিতে পারছেন, যা দিয়ে দুই থেকে তিন দিন চলে যাচ্ছে। ফলে বারবার পাম্পে আসার প্রয়োজন পড়ছে না। শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারে তেল নিতে আসা বুয়েটের শিক্ষার্থী শামীম জানান, আগে ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, এবার মাত্র ১ ঘণ্টায় তেল পেয়েছেন।
তবে এ ব্যবস্থায় অসন্তোষও রয়েছে। ফুয়েল পাস না থাকলে নির্দিষ্ট সীমার বেশি তেল পাওয়া যাচ্ছে না, ফলে জরুরি প্রয়োজনেও কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাওয়া কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন কিছু গ্রাহক।
পাম্প মালিকরা জানিয়েছেন, ব্যাংক ও ডিপো খোলার পর নতুন সরবরাহ শুরু হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

Comments
Post a Comment