![]() |
| কন্টেইনার |
বিশ্বের ১০টি বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানির অন্তত ৪৩টি জাহাজ এখনো পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। শিপিং শিল্প বিষয়ক সাময়িকী লয়েডস লিস্ট তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রধান শিপিং কোম্পানিগুলো এ অঞ্চলে তাদের পরিষেবা স্থগিত রেখেছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে উল্লেখযোগ্য বিলম্ব ঘটছে এবং পরিবহন খরচ ক্রমাগত বাড়ছে।
লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী, সিএমএ সিজিএম, কসকো ও হ্যাপাগ-লয়েডের কিছু জাহাজ নিরাপদে সরে আসতে সক্ষম হলেও পরিস্থিতি সবার জন্য এক নয়। এমএসসির মালিকানাধীন দুটি জাহাজ ইরানি কর্তৃপক্ষ জব্দ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগরে এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

Comments
Post a Comment