![]() |
| ছবিঃ সংগ্রহীত |
আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
আরাঘচি একটি আঞ্চলিক সফরে রয়েছেন। ইসলামাবাদের পাশাপাশি ওমানের মাসকাট ও রাশিয়ার মস্কোও এই সফরের অংশ। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে চলমান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
গত মঙ্গলবার থেকেই খবর ছড়াচ্ছিল যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে গিয়ে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নেবেন। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও এয়ার ফোর্স টু এখনো উড়াল দেয়নি এবং দুপক্ষের আলোচনাও এগোয়নি।
এই টানাটানির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন। তবে একই সঙ্গে ইরানে যাতায়াতে নৌপথ অবরোধ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়। সেই সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। ইতোমধ্যে প্রথম দফা আলোচনা সম্পন্ন হলেও তা ফলপ্রসূ হয়নি। বিবিসি জানিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ, যার কারণে শহরের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

Comments
Post a Comment