![]() |
| নাহিদ রানা |
কেমন ছিল রানার অভিষেক?
অভিষেক ম্যাচে ৩ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন নাহিদ রানা। খরচ করেছেন ৩০ রান। পাওয়ার প্লের শেষ ওভারে (৬ষ্ঠ ওভার) বোলিংয়ে এসে শুরুতেই কিছুটা চাপে পড়েন তিনি, ওই ওভারেই দেন ১৩ রান। এরপর ১০ম ওভারে ৯ রান এবং ১৮তম ওভারে ৮ রান খরচ করেন এই তরুণ পেসার।
বোলিংয়ে ইফতিখার-সুফিয়ান চমক
রানা উইকেট না পেলেও পেশাওয়ারের বোলাররা প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেয়নি। হায়দরাবাদ কিংস ১৮.২ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায়। পেশাওয়ারের পক্ষে বল হাতে তাণ্ডব চালিয়েছেন ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম। দুজনেই ৪টি করে উইকেট শিকার করেন। ইফতিখার ৪ ওভারে ২১ রান এবং সুফিয়ান ৪ ওভারে ৩২ রান দেন।
অন্যদিকে, পেশাওয়ারের হয়ে খেলা বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলাম এদিন বেশ খরুচে ছিলেন। ২ ওভার বল করে কোনো উইকেট না পেয়ে তিনি দিয়েছেন ২১ রান।
বাবরের নেতৃত্বে পেশাওয়ারের জয়
১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পেশাওয়ার জালমি। জয়ের ভিত গড়ে দেন দলের অধিনায়ক ও ওপেনার বাবর আজম। ৩৭ বলে ৪৩ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।

Comments
Post a Comment