![]() |
| জ্বালানি তেল |
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি অকটেনে ২০ টাকা বেড়ে দাম হয়েছে ১৪০ টাকা। পেট্রোলে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা এবং ডিজেলে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। চলমান ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানিতে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দাম ক্রমাগত বাড়ছে। এর প্রভাব পড়েছে দেশেও। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল।
এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মাসের শুরুতে সরকার জানিয়েছিল আপাতত দাম বাড়ানো হবে না এবং এপ্রিলের জন্য দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ চলতি বছরের ১ ফেব্রুয়ারি উল্লেখযোগ্য হারে দাম বাড়ানোর পর মাত্র আড়াই মাসের মাথায় ফের বড় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্যমূল্যে নতুন চাপ তৈরি করবে। যুদ্ধকালীন এই সংকটে সরকারের এই পদক্ষেপ সাধারণ ভোক্তার জীবনে নতুন মাত্রার চাপ যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments
Post a Comment