সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি খেলাধুলা বিষয়ক এই লেখাটি পড়ছেন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তন চান তামিম

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬

স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি সভাপতি

পূর্বাচলে নির্মাণাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শুক্রবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

তামিম জানান, প্রতিমন্ত্রীকে পুরো ডিজাইন দেখানো ও উপস্থাপন করা হয়েছে এবং কিছু পরিবর্তন জরুরি বলে মনে করছেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাকেও এই কমপ্লেক্সে যুক্ত করার পরামর্শ দিয়েছেন বলেও জানান বিসিবি সভাপতি।

এ বিষয়ে তামিম বলেন, এটা অনেক বড় একটা প্রপার্টি। ক্রিকেটের সঙ্গে যদি আরও কিছু খেলা যুক্ত করা যায়, তাহলে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান অনেক বোর্ডের চেয়ে ভালো হওয়ায় অন্য খেলাকে সহায়তা করার দায়িত্বও তাদের রয়েছে বলে মনে করেন তিনি।

স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তনে ডিজাইনারদের পাশাপাশি প্রয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদকেও (এনএসসি) যুক্ত করার কথা জানান তামিম। তিনি বলেন, বড় পরিসরের স্টেডিয়াম করতে হলে সরকারের বড় বিনিয়োগের প্রয়োজন হবে, সেটি মাথায় রেখেই আলোচনা এগিয়ে নেওয়া হবে।


Comments

Post a Comment